ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ নামকরণ

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ নামকরণ

ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ নামকরণ © সংগৃহীত

রাজধানীর গুলশানে ভারতীয় দূতাবাসের সামনের সড়ককে ‘শহীদ ফেলানি সড়ক’ ঘোষণা করে নামফলক স্থাপন করেছে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক) নামের একটি সংগঠন। সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ওই নামফলকটি স্থাপন করা হয়।

এর আগে বেশ কয়েক বার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিভিন্ন সংগঠন সীমান্ত হত্যা বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছিলেন। সেখানে এই সড়কের নাম ফেলানী রাখার দাবি উঠেছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই আজ ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনের সড়কের নাম ফেলানী খাতুনের নামে ‘শহিদ ফেলানি সড়ক’ নামকরণ করা হয়েছে বলে জানা গেছে।

২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ফেলানী খাতুন নামে ওই কিশোরীকে গুলি করে হত্যা করে। ফেলানীর লাশ পাঁচ ঘণ্টা কাঁটাতারে ঝুলে ছিল। বাবার সঙ্গে ফেলানী নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করত। বিয়ের উদ্দেশ্যে সে ওই দিন দেশে ফিরছিল।

চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৪ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬