কান্নায় বিরক্ত হয়ে তিন মাসের শিশুকে হত্যা করলেন বাবা

১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
মুরসালিন নামে ৩ মাসের এক শিশু সন্তানকে দেয়ালে আছড়ে হত্যার অভিযোগ  ইয়াসিন আলী নামে এক পিতার বিরুদ্ধে

মুরসালিন নামে ৩ মাসের এক শিশু সন্তানকে দেয়ালে আছড়ে হত্যার অভিযোগ ইয়াসিন আলী নামে এক পিতার বিরুদ্ধে © সংগৃহীত

নাটোরে মুরসালিন নামে ৩ মাসের এক শিশু সন্তানকে দেয়ালে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে ইয়াসিন আলী নামে এক পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিন আলীকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বাবার বাড়িতে শিশু মুরসালিনের টিকা নেন মা রুপা বেগম। বুধবার স্বামীর বাড়িতে আসেন। ওই দিন দুপুরে রান্না-বান্না করে ছেলেকে রেখে পাশের বাড়িতে পানি আনতে যান রুপা। এ সময় শিশুটি কান্না শুরু করলে রেগে যায় বাবা ইয়াসিন আলী। একপর্যায়ে শিশু সন্তানটিকে কোলে তুলে ঘরের ইটের দেয়ালে আছাড় দেন।

পানি নিয়ে ফিরে মা রুপা বেগম দেখেন তার সন্তান অচেতন। নাখ মুখ ও মাথায় আঘাতের চিহ্ন। ওই সময় দ্রুত পাশের বাড়িতে নিয়ে গিয়ে মাথায় পানি দেন। পরে স্থানীয়রা শিশুটিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা খলিল বলেন, রাস্তায় ছোট ভাইয়ের বৌয়ের সঙ্গে দেখা হয়। সে কান্নাকাটি করে বলতে থাকে ভাই আমার ছেলেকে বাঁচান। আমার ছেলেকে মেরে ফেলেছে। এরপর হাসপাতালে নিলে ডাক্তাররা মারা গেছে বলে জানায়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, এমন একটি ঘটনা আমরা জানতে পেরেছি। পুলিশ শিশুর বাবাকে আটক করেছে। ময়নাতদন্ত হবে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেয়া হবে।

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬