ইয়ামিন হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার কাফীকে ৫ দিনের রিমান্ড

১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী © সংগৃহীত

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শেখ আশাবুল ইয়ামিন হত্যা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২৮ জুলাই পুলিশের গুলিতে ইয়ামিন নিহত হন।

ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী ছিলেন।

সাভার থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বিশ্বাস আজ বৃহস্পতিবার কাফীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুলহাস উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের করা একটি মামলায় আট দিনের রিমান্ড শেষে কাফীকে ঢাকার আরেকটি আদালতে হাজির করা হয়।

ট্যাগ: মামলা
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬