জোর করে পদত্যাগপত্রে সইয়ের অভিযোগ, বিএনপির ৫ নেতার বিরুদ্ধে মামলা

১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় চাঁদা দাবি ও জোর খাটিয়ে প্রতিষ্ঠানপ্রধানের পদত্যাগপত্রে সই আদায়ের অভিযোগে বিএনপির পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার আবেদন করেন মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. হাবিবুর রহমান।

মামলায় মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধাসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন মো. মজনু মৃধা, মো. দুলাল মৃধা, মো. আবদুল করিম ও মো. মাসুদ।

মামলার বিবরণে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট মাদ্রাসাটির সুপারিনটেনডেন্ট মাওলানা মো. হাবিবুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। সেই সঙ্গে জোর খাটিয়ে একটি পদত্যাগপত্রে তাঁর সই আদায় করেন। এ ঘটনায় হাবিবুর প্রথমে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১৮ আগস্ট আবারও তাঁর কাছে গিয়ে একই পরিমাণ চাঁদা দাবি করেন বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন মৃধা ও তাঁর সঙ্গীরা। এ ঘটনার প্রেক্ষাপটে গতকাল মামলাটি করেন হাবিবুর।

আরও পড়ুনঃ দোকান দখল করে মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলার আবেদনটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে মোজাম্মেল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলাটি করা হয়েছে। আমি কারও কাছে কোনো চাঁদা দাবি করিনি।’

লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর আসছেন ২৭ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
close