মধ্যরাতে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
মধ্যরাতে হাসপাতালে নেওয়ার হবে খালেদা জিয়াকে

মধ্যরাতে হাসপাতালে নেওয়ার হবে খালেদা জিয়াকে © ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ রাত ১টার মধ্যে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে যাচ্ছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকেরা প্রকৃত কারণ তুলে ধরবেন।

এর আগে গত ৭ জুলাই দিবাগত রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির চেয়াপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোর ৪টা ৪৫ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন। 

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬