ভারতে পাচারকালে ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ 

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
৬২০ কেজি ইলিশ মাছ জব্দ

৬২০ কেজি ইলিশ মাছ জব্দ © সংগৃহীত

ভারতে পাচারকালে কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি ৬০ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল। 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে একটি টহল দল। এ সময় মালিকবিহীন ৩১টি প্লাস্টিকের বস্তায় ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খারেরা বিওপির একটি টহল দল অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তবর্তী পিলার ৩০৬৭/এম থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ প্লাস্টিক বস্তায় থাকা ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

অভিযানের সময় জড়িত কোনো ব্যক্তি না পাওয়ায় ইলিশ মাছ পচে যাওয়ার আশঙ্কায় কাস্টমসের মাধ্যমে নিলাম করা হয়। নিলামে নয় লাখ বিরানব্বই হাজার টাকায় বিক্রি করা হয় ৬২০ কেজি ইলিশ।

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬