৪ দিনের রিমান্ডে তৌফিক-ই-ইলাহী 

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
আদালতে তৌফিক-ই-ইলাহী

আদালতে তৌফিক-ই-ইলাহী © সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত সুমন সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
বুধবার (১১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ আদেশ দেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান থেকে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

 

দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও
  • ১৪ অক্টোবর ২০২৬
‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬