ড. ইউনূসের সঙ্গে নিউইয়র্কে শেহবাজ শরিফের বৈঠক হতে পারে

১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
ড. ইউনূসের সঙ্গে নিউইয়র্কে শেহবাজ শরিফের বৈঠক হতে পারে

ড. ইউনূসের সঙ্গে নিউইয়র্কে শেহবাজ শরিফের বৈঠক হতে পারে © ফাইল ছবি

নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ কথা জানান।

মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় হাইকমিশনার আহমেদ মারুফ তাকে অভিনন্দন জানান। তিনি (হাইকমিশনার) প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা জানানোর কথা উল্লেখ করেন এবং উভয় দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার জন্য পাকিস্তান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের সম্পর্ক জোরদার করার ওপর জোর দেন। তিনি পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়াগুলোর কার্যক্রম পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে হাইকমিশনার বাংলাদেশে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার অনুরোধ জানান তিনি।

এছাড়াও বাংলাদেশি বা পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট দ্রুত পুনরায় চালু করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন হাইকমিশনার।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬
লন্ডনে প্রতি ৪ মিনিটে চুরি হচ্ছে ১ গাড়ি, অপরাধ কমাতে হিমশিম…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটি…
  • ১৪ অক্টোবর ২০২৬