মা-বাবা-ভাই-বোনহীন তিন মাসের শোয়াইবকে নিয়ে আবেগি সারজিস, স্ট্যাটাসে যা লিখলেন

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
সারজিস আলমের কোলে শোয়াইবা

সারজিস আলমের কোলে শোয়াইবা © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অন্তত ৬৪০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ১৯ হাজার ২০০ জনের বেশি। আন্দোলনে নিহত এক মায়ের তিন মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আবেগঘন এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তিনি এ স্ট্যাটাস দেন।

সারজিস লেখেন, আমার কোলে যে আছে তার নাম শোয়াইবা। ওর বাবা ওদের সাথে থাকে না। ওর কোনো ভাইবোন নেই। শুধু শোয়াইবা আর ওর মা একসাথে থাকতো ৷ খুনি হাসিনার নির্দেশে কোনো এক নরপশুর গুলিতে শোয়াইবার মা শহীদ হন।

তিনি আরও লেখেন, এখন পৃথিবীতে শোয়াইবার মা-বাবা, ভাইবোন বলতে কেউ নেই। অথচ ওর বয়স মাত্র তিন মাস! পৃথিবী সম্পর্কে কোনো কিছু বুঝে ওঠার আগেই চিটাগাং রোডের নিষ্পাপ শোয়াইবা পৃথিবীর সবচেয়ে আপন সম্পর্কের মানুষগুলো থেকে অনেক অনেক দূরে।

সবার উদ্দেশে প্রশ্ন রেখে সারজিস লেখেন, ‘কী দোষ ছিল ওই মায়ের? কী দোষ ছিল শোয়াইবার? শোয়াইবার মায়ের মতো হাজারের অধিক মানুষকে খুন করা এই খুনিদের বিচার কবে আমরা নিজের চোখে দেখব?’

এদিকে,  ছাত্র-জনতার এ আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ছররা গুলিতে ৪০১ জনের চোখ নষ্ট হয়েছে। এর মধ্যে ১৯ জন দুই চোখেরই দৃষ্টিশক্তি হারিয়েছেন। এক চোখ নষ্ট হয়েছে ৩৮২ জনের। এ ছাড়া ২ জনের দুই চোখে ও ৪২ জনের এক চোখে গুরুতর দৃষ্টিস্বল্পতা দেখা দিয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ১৭ জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত চোখে আঘাত নিয়ে ৮৫৬ জন ওই হাসপাতালে চিকিৎসা নেন। তাঁদের মধ্যে ৭১৮ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। চোখে অস্ত্রোপচার করতে হয়েছে ৫২০ জনের।

ট্যাগ: জাতীয়
জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬