আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৫ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় © ফাইল ছবি

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বুধবার (১১ সেপ্টেম্বর) নরসিংদীসহ আশপাশের বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ ১২ ঘণ্টা বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

এতে বলা হয়, ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নন্দীপাড়া জামে মসজিদ, ভেলানগর, নরসিংদী থেকে ভেলানগর বাজার জামে মসজিদ পর্যন্ত বিদ্যমান পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া, নরসিংদী, থার্মেক্স গ্রুপ, বৈশাখ স্পিনিং, কারার চর, শিবপুর, নরসিংদী ও তদসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬
লন্ডনে প্রতি ৪ মিনিটে চুরি হচ্ছে ১ গাড়ি, অপরাধ কমাতে হিমশিম…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটি…
  • ১৪ অক্টোবর ২০২৬