সীমান্তে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তার

১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী ও রিয়াজ মাহমুদ আয়নাল

ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী ও রিয়াজ মাহমুদ আয়নাল © সংগৃহীত

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র পুলিশ সুপার (এসপি) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মো. মেহেদী হাসান চৌধুরী ও রিয়াজ মাহমুদের বিরুদ্ধে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার আসামি।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬