ড. ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক পরিষদ গঠন

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © ফাইল ফটো

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) গঠন করা হয়েছে। এ পরিষদে সদস্য হিসেবে থাকছেন উপদেষ্টা পরিষদের সব সদস্য। সোমবার (৯ সেপ্টেম্বর) এ পরিষদ গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরিষদকে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে থাকছেন-মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব/সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিবরা।

পরিষদের কার্যপরিধিতে বলা হয়, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণে দিক-নির্দেশনা দেওয়া; দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান; দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা; আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দিক-নির্দেশনা প্রদান এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের দায়িত্ব পালনে সহায়ক বিবেচিত যে কোনো কমিটি গঠন।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিষদের বৈঠক প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। পরিকল্পনা বিভাগ পরিষদকে সাচিবিক সহায়তা দেবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ১৮ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

ট্যাগ: ড. ইউনূস
জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬