‘দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হতে আগ্রহী মাদ্রাসা শিক্ষার্থীরা’

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
দুর্গাপূজার মণ্ডপ

দুর্গাপূজার মণ্ডপ © ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় পূজা কমিটি চাইলে মাদ্রাসা ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, ধর্মীয় উৎসবে কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের বাধা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে।

এ বছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সম্ভাব্য সংখ্যা ৩২ হাজার ৬৬৬টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭টি, উত্তর সিটিতে ৮৮টি মণ্ডপ হবে। এসব পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে। মণ্ডপ নির্মাণকালীন থেকে শুরু করে সার্বিক নিরাপদ। 

তিনি আরও বলেন, অশুভ তৎপরতা রোধে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। দেশের যেকোনো নাগরিক থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। রাতে অন্তত তিনজন, দিনে দুইজন স্বেচ্ছাসেবক থাকবেন।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬
লন্ডনে প্রতি ৪ মিনিটে চুরি হচ্ছে ১ গাড়ি, অপরাধ কমাতে হিমশিম…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটি…
  • ১৪ অক্টোবর ২০২৬