খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
নির্মাণাধীন কর ভবন

নির্মাণাধীন কর ভবন © সংগৃহীত

খুলনায় নির্মাণাধীন ‘কর ভবন’ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন। মরদেহগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘কর ভবনে নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা। সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।’

নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে তিনি জানতে পেরেছেন কাজ করতে গিয়ে কর ভবন থেকে পড়ে গিয়ে রাব্বিসহ তিনজন মারা গেছেন। ওরা তিন জন কর ভবনে রড মিস্ত্রির কাজ করতো।

ট্যাগ: মৃত্যু
জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬