‘শ্রমিক দলের নেতারা চাঁদা চাইতে এলেই ছাত্রদের খবর দিই’

১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
অভিযুক্ত জালাল আহমেদ

অভিযুক্ত জালাল আহমেদ © সংগৃহীত

রাজধানীর কাওরানবাজারে বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র-ব্যবসায়ী-জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাত ১১টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ। ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

এ ঘটনায় তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করার কথা জানান ব্যবসায়ীরা।

ভুক্তভোগী ব্যবসায়ীরা গণমাধ্যমকে বলেন, এখানে ব্যবসা করতে হলে চাঁদা দিয়ে করতে হবে, এমনটা বলছিলেন শ্রমিক দলের লোকেরা। পরে আমরা ছাত্রদের খবর দিলে তারা এসে তাদের আটক করে এবং আমাদের রক্ষা করে।

অভিযোগ বিষয়ে অভিযুক্ত জালাল আহমেদ বলেন, তিনি বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে মীমাংসা করতে এসেছিলেন। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন।

তবে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা তার এ দাবি প্রত্যাখান করে বলেন, তার নেতৃত্বেই ব্যবসায়ীদের ওপর চাঁদার দাবিতে হামলা করা হয়েছে।

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬