৩১ ঘণ্টাতেও ফেরেনি বিএসএফের গুলিতে নিহত কিশোরের মরদেহ

১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
জয়ন্ত কুমার সিংহছবি

জয়ন্ত কুমার সিংহছবি © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত কিশোরের মরদেহ ৩১ ঘণ্টাতেও ফেরত দেয়নি বিএসএফ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অথবা বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি ফেরত দেওয়ার কথা আছে বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামের এ কিশোর নিহত হয়। এ সময় তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: বাংলাদেশিদের ঠেকাতে এবার সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে বিএসএফ

জানা গেছে, সোমবার গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গুলি চালায় ভারতের ডিংগাপাড়ায় থাকা বিএসএফ বাহিনী। এতে ভারতের অভ্যন্তরে জয়ন্ত কুমার সিংহ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এর আগে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহমদ বলেন, আমরা রোববার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি। মরদেহটি পেলে আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ: ভারত
জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬