দুই মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ © সংগৃহীত

রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. ফজল নাসের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া অধ্যাপক ডা. তানজিনা লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একই প্রতিষ্ঠানের গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এসব কর্মকর্তার নামের পাশে উল্লেখিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬