‘জেন–জি’ প্যাকেজ আনছে টেলিটক

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
‘জেন–জি’ প্যাকেজ আনছে টেলিটক

‘জেন–জি’ প্যাকেজ আনছে টেলিটক © সংগৃহীত

টেলিটক তরুণদের জন্য জেন-জি প্যাকেজ আনতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে এটি চালু করার প্রস্তাব দিলে তিনি প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তবে এই প্যাকেজে কী থাকছে, সুযোগ-সুবিধা কী, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পরিদর্শন করেন আইসিটি উপদেষ্টা।

এ সময় তিনি কর্মকর্তাদের টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দেন। নাহিদ বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহক সেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

উপদেষ্টা ফাইভ-জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে কর্মকর্তারা বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ মাসেই ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট জমা দেবে।

আরও পড়ুন: একবার হলেও আত্মহত্যার চিন্তা করেন ৫২.৪% বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
 
টেলিটক তরুণদের জন্য জেন-জি প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। জুলাইয়ের ছাত্র-জনতার গণ আন্দোলনে 1ঘিরে আলোচিত শব্দবন্ধ ‘জেনারেশন জি’ বা ‘জেন জি’।

ট্যাগ: জাতীয়
জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতে পারে ৯ বিভাগ নিয়ে, সম…
  • ১৪ অক্টোবর ২০২৬
আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬