রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে গিয়ে সেনাপ্রধান এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া তিনি দেশব্যাপী আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন।

রাষ্ট্রপতি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধারকাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী
  • ১৪ অক্টোবর ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগ এমপি গ্রেপ্তার
  • ১৪ অক্টোবর ২০২৬
কোথাও জরাজীর্ণ হল, কোথাও নেই আবাসন, সংকটে বরিশালের সরকারি ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
গণপিটুনির পর হাসপাতালে ফের পিটুনি, যুবক নিহত
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন খাতে কর্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
তিন দিনের সফরে দেশের বাইরে গেলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ অক্টোবর ২০২৬