গণভবন পরিদর্শনে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১১ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
গণবভন। ইনসার্টে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

গণবভন। ইনসার্টে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন পরিদর্শনে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি গণভবনের পৌঁছাবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা।

এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফেসবুক লাইভে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, গণভবনকে জাদুঘর করার প্রস্তাব দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তিনি বলেন, ‘গণভবন ফ্যাসিজমের আখড়া হয়েছিল। আমরা দেখেছি আগে সবাই গণভবনমুখী হয়ে থাকতো। আমরা দেখেছি, কারও ডিভোর্স হয়েছে, সেও গণভবনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। পূর্বাচলে কারও প্লট লাগবে, সেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। পঞ্চগড়ে কারও একটা ব্যক্তিগত সমস্যা, সেও প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে।

অর্থাৎ এই গণভবনটাই ছিল ফ্যাসিজমের একটা আখড়া। এই গণভবনকে স্থায়ীভাবে একটি জাদুঘর করার জন্য আমরা প্রস্তাব করবো এবং সেটা নিশ্চিত করতে চাই, বলেন তিনি।

গতকাল শুক্রবার শহীদি মার্চ কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। যার মধ্যে ‘গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে’ একটি।

‘নতুন জামা কাউকে দেখালে ঈদ শেষ হয়ে যাবে’
  • ২১ মার্চ ২০২৬
সেমাইয়ের গন্ধ নেই, আছে স্মৃতির ভার—ঈদে প্রবাসীর নিঃশব্দ গল্প
  • ২১ মার্চ ২০২৬
আজ সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদ উদযাপনে যা করবেন আর যা এড়িয়ে চলবেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন সকালেই শুরু বৃষ্টি, কালবৈশাখীসহ ঝড়-বৃৃষ্টির পূর্বা…
  • ২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর আজ
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence