আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি নিয়ে ফেসবুকে গুজব

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
আওয়ামী লীগের লোগো

আওয়ামী লীগের লোগো © লোগো

আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়েছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে আহ্বায়ক ও নারায়ণগঞ্জের সিটি মেয়র  সেলিনা হায়াৎ আইভীকে সদস্য সচিব করে ওই কমিটি গঠিত হয়েছে বলে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ওই গুজব ছড়ায় ফেসবুকে। তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে গুজবের বিষয়টি জানিয়ে বলা হয়, আমাদেরকে বিভক্ত করার জন্য, দুর্বল করার জন্য, এরকম নানা রকম গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মিডিয়াতেও ছড়ানো হচ্ছে। 

এতে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতা কর্মীরা কারও পাতা ফাঁদে পা দেবেন না। কোন বিভ্রান্তি ছড়াবেন না। গুজবকে না বলুন। 

আওয়ামী লীগের ওই পোস্টে দাবি করা হয়, আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ থাকবো। দেশের ক্রান্তিলগ্নে সবসময় আওয়ামী লীগ একতাবদ্ধ থেকেছে। কোন গুজবে কান দেবেন না। 

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬
পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে জবিতে গরু ভোজের ঘোষণা শিক্ষার্…
  • ১৪ অক্টোবর ২০২৬
৪ বছর আগে বন্ধ হওয়া দোকান থেকে আলমারি ক্রয়, পৌনে এক লাখ টাক…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ধরনের লেনদেন
  • ১৪ অক্টোবর ২০২৬
১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ যেভাবে গ্রেপ্তার হলো দৌলতদি…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি …
  • ১৪ অক্টোবর ২০২৬