রবিবার থেকে নতুন সূচিতে সুপ্রিম কোর্ট

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © সংগৃহীত

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশকালে আগামী ৮ সেপ্টেম্বর হতে ১৭ অক্টোবর পর্যন্ত আপিল বিভাগের অফিসের সময়সূচি রোববার হতে বৃহস্পতিবার (সাপ্তাহিক ও সরকারি ছুটি ছাড়া) নির্ধারণ করে দিয়েছেন। রোববার হতে বৃহস্পতিবার কার্যকাল সকাল ৯টা হতে বেলা ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে।

আরেকটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ভেকেশন জজ মনোনীত করার কথা জানানো হয়েছে। এতে বলা হয়, প্রধান বিচারপতি আগামী ৮ সেপ্টেম্বর হতে ১৭ অক্টোবর পর্যন্ত কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন।

বিচারপতি মো. রেজাউল হক সেপ্টেম্বর মাসে ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ তারিখ এবং অক্টোবর মাসে ২, ৭, ৮, ১৬ ও ১৭ তারিখ সকাল ১১টা হতে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। এছাড়াও, প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে কয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছেন।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬