আ.লীগ নেতাদের সম্পত্তি নিজ জিম্মায়, উপজেলা বিএনপি নেতা বহিষ্কার

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিএনপি

বিএনপি © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহাম্মেদের সই করা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ নেতাদের ব্যক্তিগত বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মালামাল নিজ জিম্মায় সংরক্ষণ করে ব্যবসায়িক সুবিধা দিয়ে যাচ্ছেন। মোশাররফ হোসেনকে বারবার মৌখিকভাবে নিষেধ করা সত্ত্বেও শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে অন্যদেরও উৎসাহিত করছেন তিনি।

এসব অভিযোগের প্রমাণ থাকায় জেলা বিএনপি মানিকছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে দলীয় পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করেছে।

রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬
১৯ হাজার দিন পর বিশ্বকাপে হাইতির গোল
  • ২৫ জুন ২০২৬
প্রথমার্ধেই গোলবন্যা, হাইতির সাথে ২-২ গোলে সমতায় বিরতিতে মর…
  • ২৫ জুন ২০২৬
ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড নিয়ে বিরতিতে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬