আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক জয়, যা বললেন উপদেষ্টা নাহিদ

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম © বাসস

আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে (আইওআই) বাংলাদেশের পক্ষে স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করায় দেবজ্যোতি দাস সৌম্যসহ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। 

বার্তায় উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের এ অর্জন আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সম্মান বৃদ্ধি করেছে। আমি এই অর্জনে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ এবং আগ্রহী-এটাই তার প্রমাণ। দেশে আসার পর বাংলাদেশ দলের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ ব্যক্ত করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

আরো পড়ুন: ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ বিচারের আগে নয়: আসিফ মাহমুদ

বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, প্রতিযোগিতায় দেবজ্যোতি দাস সৌম্য স্বর্ণপদক জয় করেছেন। এটা ছিল ২০০৪ সালের পর এই ইভেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়। এছাড়া বাংলাদেশের পক্ষে দু’টি ব্রোঞ্জ পদক জয় করেন যথাক্রমে জারিফ রহমান এবং আকিব আজমাইন তুরজা।

উল্লেখ্য, আইওআই বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই স্কুল ইনফরমেটিক্স প্রতিয়োগিতার একটি প্রতিষ্টান। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রোগ্রাম লিখে বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যার সমাধান করে থাকে। তাই আইওআই’র বিজয়ীদের পৃথিবীর সেরা তরুণ কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। খবর: বাসস।

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬