জেলের জালে ধরা ৩০ কেজির পোপা মাছ, দাম ৭ লাখ

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
কালা পোপা মাছ

কালা পোপা মাছ © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে ফিশিং ট্রলারের জালে ধরা পড়েছে ৩০ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পোপা মাছ। মাছটির দাম হাঁকানো হয়েছে ৭ লাখ টাকা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে মহেশখালী হোয়ানক এলাকার এফবি মোহাম্মদ আনোয়ার মেম্বারের ফিশিং ট্রলারে মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে হোয়ানক গালাগাজির পাড়া বাজারের মরহুম জাহাঙ্গীর আলম মেম্বারের কোল্ড স্টোরেজে মাছটি আনা হয়।

উচ্ছ্বাস প্রকাশ করে ট্রলারের মাঝি মাহবুব আলম বলেন, বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বিচিং ট্রলার ও মাঝিমাল্লারা সাগরে মাছ ধরতে যেতে না পেরে অলস জীবন কাটাচ্ছিলাম। আজ সকালে আটজন মাঝিমাল্লা নিয়ে সাগরে গিয়ে প্রথম জাল ফেলার সঙ্গে সঙ্গে মাছটি ধরা পড়ে। মাছটি পেয়ে আমরা অনেক খুশি।

ট্রলারের মালিক মোহাম্মদ আনোয়ার মেম্বার বলেন, আজ সকালে সাগরে জাল ফেলা হলে একটি পোপা মাছ আটকা পড়ে। মাছটি ট্রলারে তোলার পর মাঝি বিষয়টি আমাকে জানালে ট্রলারটি নিয়ে কূলে আসতে বলি। আপাতত মাছটির দাম ৭ লাখ টাকা চাচ্ছি। ইতোমধ্যে কয়েকজন ব্যবসায়ী ৪ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন।

স্থানীয় লোকজনের কাছে মাছটি কালা পোপা নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোপা মাছের এমন আকাশচুম্বী দাম।

‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেইল, অভিমানে জীবনটাই দিয়ে …
  • ০৩ এপ্রিল ২০২৬
প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬
খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা
  • ০৩ এপ্রিল ২০২৬
শেরপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৩ এপ্রিল ২০২৬