টাঙ্গাইলে জোড়া খুন, অভিযুক্তকে পিটিয়ে হত্যা

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
ছুরিকাঘাতে নিহত সাত্তার ও আসাদুলের স্বজনদের আহাজারি

ছুরিকাঘাতে নিহত সাত্তার ও আসাদুলের স্বজনদের আহাজারি © সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে ২ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার পর 'হামলাকারী' অভিযুক্তকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ধুবুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহতরা হলেন ধুবুরিয়া পূর্বপাড়া গ্রামের আ. সাত্তার (৫৫) ও মো. আসাদুল (২৮)। তাদের হত্যাকারী হিসেবে চিহ্নিত করে স্থানীয়রা একই এলাকার তালেব মিয়াকে (২৮) পিটিয়ে হত্যা করে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় আসাদুল ও তালেবের মধ্যে কথা কাটাকাটি পর তালেব আসাদুলকে এলোপাতারি ছুরিকাঘাত করে। এ সময় সাত্তার আসাদুলকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে তালেব।

দুজনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাত ৮টার পর সাত্তার ও আসাদুলকে জখমসহ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর স্থানীয় জনতা তালেব মিয়াকে আটক করে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, ঘটনার কারণ ও অন্যান্য বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। পুলিশ প্রাথমিক তদন্ত করছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬