গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা © সংগৃহীত

দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হয় বৈঠক। বৈঠকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দ্যা ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। তিনি জানান, যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেগুলো (ধারা) এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ।

বৈঠকে সম্পাদকরা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন বলেও জানান মাহ্ফুজ আনাম। এছাড়া তারা সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলাও বন্ধ করতে বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬