জামায়াত আমিরের বসুন্ধরার হেলিকপ্টার চড়া নিয়ে যা জানা গেল

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
জামায়াত ইসলামীর আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রবাসীর হেলিকপ্টার

জামায়াত ইসলামীর আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রবাসীর হেলিকপ্টার © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করেছেন বলে বিভিন্ন জায়গায় প্রচারণা করা হচ্ছে। বিষয়টি গুজব ও মিথ্যা বলে জানিয়েছে প্রবাসীর হেলিকপ্টার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীর হেলিকপ্টার শুরু থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে হেলিকপ্টার সেবা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের আন্তরিকতা ও জরুরি সময়ে তাৎক্ষণিক সাড়া দেওয়ার কারণে অনেকেই বারবার আমাদের সেবা নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাধারণ প্রবাসী, যারা জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যান, তাদের আমরা সেবা দিয়ে থাকি।

আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করাসহ দলীয় কর্মকাণ্ডে প্রবাসীর হেলিকপ্টারের সেবা নিয়েছেন। ভাড়া বাবদ নির্ধারিত অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছে তার দল। যে টাকার রশিদ আমাদের কাছে এবং তাদের কাছেও সংরক্ষিত আছে।

প্রবাসীর হেলিকপ্টার আরও জানায়, আমাদের পক্ষ থেকে সৌজন্যতামূলক যে ফুল দেওয়ার ছবিটি পোস্ট করে বসুন্ধরার হেলিকপ্টার ব্যবহার করেছেন বলে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ছবিতে বসুন্ধরার যে সাইনবোর্ডটি দেখা যাচ্ছে, তার সঙ্গে হেলিকপ্টারের এই ফ্লাইটের কোনো সম্পর্ক নেই।

এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানায় প্রবাসীর হেলিকপ্টার। একই সঙ্গে গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় তারা।

রাজধানীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল আজ
  • ০৪ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
ববি ছাত্রলীগের সাথে গোপন বৈঠক, চারজনকে থানায় নিল পুলিশ
  • ০৪ এপ্রিল ২০২৬
পার্থ জুলাই শহীদদের সাথে যে অন্যায় করেছেন তা হৃদয়বিদারক
  • ০৪ এপ্রিল ২০২৬
ভূমিকম্প কাঁপল এশিয়ার তিন দেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৪ এপ্রিল ২০২৬