ভূমিকম্প কাঁপল এশিয়ার তিন দেশ

০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ ও মধ্য এশিয়ার তিন দেশ—আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (পিএমডি)-এর অন্তর্গত ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ (এনএসএমসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৭০ কিলোমিটার।

পাকিস্তানে এ ভূমিকম্পের প্রভাব ছিল সবচেয়ে বেশি। রাজধানী ইসলামাবাদ ছাড়াও পাঞ্জাব প্রদেশ, খাইবার পাখতুনখোয়া, গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু-কাশ্মির অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা জানিয়েছেন, কম্পন এতটাই শক্তিশালী ছিল যে মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী নয়াদিল্লি, হরিয়ানা ও জম্মু-কাশ্মির অঞ্চলেও ভূমিকম্পের ঝাকুনি অনুভূত হয়েছে। তবে এই দুই দেশ থেকেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ এখনও পাওয়া যায়নি।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, তিন দেশের কোথাও এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বাকৃবি অফিসার পরিষদের সভাপতি ড. গোলাপ, সম্পাদক শাহাদাত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোটেল দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9