সংবাদ সম্মেলনে আসছেন আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আমান আযমী

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
৮ বছর পরে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আব্দুল্লাহিল আমান আযমী

৮ বছর পরে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া আব্দুল্লাহিল আমান আযমী © সংগৃহীত

সংবাদ সম্মেলনে আসছেন জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী। দীর্ঘ ৮ বছর পরে আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নিজের বক্তব্য তুলে ধরবেন তিনি। 

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হবে। 

আরো পড়ুন: হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলা অভিযুক্ত পুলিশ সুপার বিমানবন্দর থেকে আটক

এতে বলা হয়েছে, ২০১৬ সালে গুমের স্বীকার হয়ে দীর্ঘ ৮ বছর পরে আয়নাঘর থেকে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মরহুম অধ্যাপক গোলাম আজমের সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী (ভার্চ্যুয়াল) প্রেস ব্রিফিং করবেন।

৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬