দুদকে একদিনে পদোন্নতি পেলেন ৯৪ জন 

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
দুর্নীতি দমন কমিশনের (দুদক)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) © ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন বিভাগ ও পদে ৯৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক দাউদ হোসেন চৌধুরীর সই করা পৃথক পৃথক অফিস আদেশে এসব পদোন্নতি দেওয়া হয়। ১৫ বছর পর এই প্রথম একসঙ্গে এত কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হলো।

এ বিষয়ে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সোমবার পদোন্নতি পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উপসহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক পদে ৬ জন ও প্রধান সহকারী থেকে উপ-সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ৪০ জন।

তিনি আরো বলেন, উচ্চমান সহকারী থেকে প্রধান সহকারী পদে পদোন্নতি পেয়েছেন ৬ জন, উচ্চমান সহকারী থেকে সহকারী পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ২১ জন, ডাটা অপারেটর থেকে উচ্চমান সহকারী পদে ২ জন, অফিস সহায়ক থেকে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে ৬ জন এবং কনস্টেবল থেকে কোর্ট সহকারী (এএসআই) পদে ১৩ জন পদোন্নতি পেয়েছেন।

এর আগে, গত ২৯ আগস্ট ৯ জনকে উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।

ট্যাগ: দুদক
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close