৫ দিনের রিমান্ডে হাজী সেলিম

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
হাজী মোহাম্মদ সেলিম

হাজী মোহাম্মদ সেলিম © ফাইল ছবি

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

এর আগে, আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানায় করা মামলায় তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

উল্লেখ্য, গতকাল রোববার রাত পৌনে ১টার দিকে তাকে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগ: আদালত
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬