এজলাসে অঝোরে কাঁদলেন হাজী সেলিম

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
অঝোরে কাঁদলেন হাজী সেলিম

অঝোরে কাঁদলেন হাজী সেলিম © সংগৃহীত

আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় হাজী সেলিম কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদেন।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে মামলায় আসামি করা হয়। 

এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল থেকে হাজী সেলিমকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানেই রাতে ছিলেন হাজী সেলিম। 

ট্যাগ: আদালত
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬