পরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার নোট

০২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
পরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার নোট

পরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার নোট © সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এছাড়া, চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’ জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।’ 
 
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।’ খুব শিগরই চলতি বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।
 
এছাড়া, দেশের মানুষকে যত্নে রেখে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close