প্রতীকসহ নিবন্ধন পেল ভিপি নুরের দল

০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
নিবন্ধন পেল ভিপি নুরের দল

নিবন্ধন পেল ভিপি নুরের দল © সংগৃহীত

নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ। প্রতীক হিসেবে পেয়েছে ট্রাক।

সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে ইসি জানায়, The Representation of the People's Order, 1972 এস Chapter VIA এর বিধান অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা-১০০০ এ অবস্থিত ‘গণঅধিকার পরিষদকে (জিওপি)’ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে।

দলটির জন্য ‘ট্রাক’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন নং-০৫১, তারিখ ০২ সেপ্টেম্বর, ২০১৪।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ওই আবেদন পুনর্বিবেচনা চায় দলটি।

ট্যাগ: জাতীয়
সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬