ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা, গ্রেফতার সঞ্জয় পাল

০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
সঞ্জয় পাল

সঞ্জয় পাল © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন

পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। 

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানা একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।

ট্যাগ: জাতীয়
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় ‘গুলশান’ থেকে: সারজিস
  • ২২ এপ্রিল ২০২৬
বয়স সংশোধন ইস্যুতে বড় সুখবর পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী জানালেন সংসদ চাইলে পুরাতন সারের ডিলার বাদ দিয়…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের ‘সেরা উইকেট’ নিয়েও অনিশ্চয়তা, তবু আত্মবিশ্বাসী …
  • ২২ এপ্রিল ২০২৬
আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? হান্নান মাসউদকে স্পিকার
  • ২২ এপ্রিল ২০২৬
চবির শাটলে উঠে ছাত্রদলের নামে স্লোগান বহিরাগত পলিটেকনিক শিক…
  • ২২ এপ্রিল ২০২৬