আবারও রিমান্ডে পলক

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডা ও সূত্রাপুর থানার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (০১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকাল সাড়ে ৬ টার দিকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে সূত্রাপুর থানার মামলায় সাতদিন এবং সুমন শিকদার হত্যার অভিযোগে বাড্ডা থানার মামলায় আরও সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগ: জাতীয়
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬