নির্যাতিত সেই হাতির আশ্রয় হল সাফারি পার্কে

৩১ আগস্ট ২০২৪, ০৮:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নির্যাতিত হাতিটি রাখা হয়েছে গাজীপুর সাফারী পার্কে

নির্যাতিত হাতিটি রাখা হয়েছে গাজীপুর সাফারী পার্কে © সংগৃহীত

কুমিল্লায় পায়ে শেকল বেঁধে নির্যাতনের শিকার হওয়া সেই হাতিটি উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সফারি পার্কের হাতিশালায় আনা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। 

হাতিটি উদ্ধার করে কুমিল্লা বন বিভাগ। কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির বলেন, একটি হাতির পায়ে শেকল বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি আমাদের নজরে এলে বিস্তারিত জানার চেষ্টা করি।

তিনি বলেন, ওই ভিডিওটি যাচাই করে তা শনাক্তের পরে হাতিটিকে উদ্ধার করতে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাই উল্ল্যাহ এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, হাতির সঙ্গে থাকা তিনজন মাহুত দোকানপাটে ঘুরে ঘুরে টাকা তুলতেন। টাকা তোলার সময় হাতিটি হঠাৎ বেপরোয়া হয়ে যায়। গত ২৪ আগস্ট দাউদকান্দি এলাকার বেশ কয়েকটি দোকানে তাণ্ডব চালায় হাতিটি। পরে হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে সঙ্গে থাকা তিন মাহুত হাতিটিকে আঘাত করতে থাকে। সে সময় ঘটনাস্থলে থাকা কেউ একজন এর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দিলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। 

আরও পড়ুন : শিক্ষক সংকট কাটানোর উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন সংসদ পুনর্গঠন

তিনি বলেন, ভিডিওটি প্রকাশের পর ঘটনাটির বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হয়। এরই মধ্যে হাতি নির্যাতনের বিষয়টি নজরে আসে পরিবেশ উপদেষ্টার। এরপর তিনি ওই হাতিটিকে উদ্ধারের নির্দেশ দেন এবং হাতিটি উদ্ধার করা হয়। 

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম জানান, ৭০–৭২ বছর বয়সী হাতিটি দিয়ে কুমিল্লার বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন ও পথচারীর কাছ থেকে মাহুত টাকা আদায় করছিলেন। পরে খবর পেয়ে বন ও বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালায়। 

আরও পড়ুন : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে শিক্ষক-সরকারি কর্মকর্তাদের হয়রানি

এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে হাতির মাহুত হাতিটিকে ফেলে রেখে পালিয়ে যায়। হাতিটি উদ্ধার করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাফারি পার্কে নিয়ে আসা হয়। পরে হাতিটি পার্কের হাতি শালায় আলাদাভাবে রাখা হয়েছে।

ট্যাগ: পরিবেশ
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close