প্রধান উপদেষ্টার বৈঠকে আওয়ামী লীগসহ ডাক পায়নি যারা

৩১ আগস্ট ২০২৪, ০৫:০১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
সরকারপ্রধানের কার্যালয় যমুনা

সরকারপ্রধানের কার্যালয় যমুনা © ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার চার সপ্তাহ পর নির্বাচন করা নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময়ে বসেছেন ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) সরকারপ্রধানের কার্যালয় যমুনায় অনুষ্ঠিত হচ্ছে এ বৈঠক। বিকেল ৩টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।

তবে ১২ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করায় এবার তাদের ডাকা হয়নি।

আমন্ত্রণ পেল না যারা
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি,  বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) এবং আরও ৮টি দল মিলে মোট ১৪ টি রাজনৈতিক দলের জোটের শরিকরা আমন্ত্রণ পায়নি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া বাম গণতান্ত্রিক জোটও আমন্ত্রণ পায়নি।

ডাক পেল যারা
প্রায় সব ইস্যুতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে সমর্থন দেওয়া জাতীয় পার্টি (জাপা) ডাক পেয়েছে। এ ছাড়া খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ, ১২ দলীয় জোট, গণফোরাম ও জাতীয় পার্টি ডাক পেয়েছে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬