ভারত থেকে দেশে পৌঁছেছে সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ

৩১ আগস্ট ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
ভারত থেকে দেশে পৌঁছেছে সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ

ভারত থেকে দেশে পৌঁছেছে সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ © সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) পৌনে ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশনের ইনচার্জ রফিকুল ইসলাম।

আরও পড়ুন: শ্বাসরোধে হত্যা করা হয়েছিল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নাকে

তিনি বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসহাকের মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রাণালয়। নানা প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবার মেঘালয় পুলিশ ইসহাকের মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহ হস্তান্তরের সময় উপজেলা প্রশাসন, বিজিবি ও নিহত ইসহাকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে মরদেহ হস্তান্তরের পর নিহতের স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে সিলেট থেকে রওনা দিয়েছেন।

এর আগে গত ২৪ আগস্ট রাতে কানাইঘাটের দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় মেঘালয় রাজ্যের শিলং যাওয়ার পর পাহাড় থেকে পড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে। ২৬ আগস্ট ভারতে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে উমকিয়াং থানা পুলিশ।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬