ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

৩০ আগস্ট ২০২৪, ১২:৫৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM

© সংগৃহীত

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১৫ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে মহাসড়কের সানারপাড় থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত এই যানজট সৃষ্টি হয়েছে। এদিকে তীব্র গরমে যাত্রীদের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘ভোর থেকে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে আমাদের একাধিক টিম কাজ করছে।’

তিনি বলেন, ‘সকালে মহাসড়কে একটি গাড়ি বিকল হয়ে পড়ে। এরপর থেকে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিকল হয়ে যাওয়া গাড়িটি সরিয়ে ফেলা হলেও যানজট রয়ে গেছে।’ কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘ত্রাণের গাড়িসহ বিভিন্ন যানবাহন এলোমেলোভাবে প্রবেশ করায় এমনটা হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রামমুখী লেনে বেশি যানজট হয়েছে।’

ট্যাগ: ঢাকা
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬