জামায়াতের সঙ্গে জোট অকার্যকর হয়ে গেছে আগেই: মির্জা ফখরুল

৩০ আগস্ট ২০২৪, ১২:১৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
জামায়াতের লোগো ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতের লোগো ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সম্পাদিত

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট আগেই অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। জামায়াতের সঙ্গে জোট থাকলেও দীর্ঘদিন দলটির সঙ্গে দূরত্ব বজায় রাখার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের জোট আন্দোলনের জন্য। সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে। এখন কোনো কাজ করে না। আগেই আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঠিক করে যুগপৎ আন্দোলন করেছি সরকার পতন অবধি। এটা এখন আর বলবত নেই। 

আরো পড়ুন: শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে খোলা তিন পথ

অন্য দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন জানিয়ে তিনি বলেন, এখনো কেয়ারটেকার সরকার আছে। এরপর নির্বাচন আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বজায় রাখছি, এটা জরুরি। এ মুহূর্তে কোনো জোট নেই বলে জানান তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬