আজ কোথায় বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর 

৩০ আগস্ট ২০২৪, ১০:৫৪ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM

© সংগৃহীত

লঘুচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এ দিকে দেশজুড়ে বৃষ্টিপাতের আওতা কমতে শুরু করেছে। সেই সঙ্গে বাড়তে শুরু করেছে দিন-রাতের তাপমাত্রা। এরই মধ্যে আজ দেশের দুই বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। 

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাস বার্তা থেকে এসব তথ্য জানা গেছে। 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

এ দিকে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। দুপুর ১টার মধ্যে ঢাকাসহ এর পার্শ্ববর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

ট্যাগ: বৃষ্টি
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬