বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩ লাখ টাকা সহায়তা বিসিএস তথ্য ক্যাডারদের

৩০ আগস্ট ২০২৪, ১১:২৬ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন © সম্পাদিত

দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৩ লাখ টাকা সহায়তা করেছে তথ্য ক্যাডারদের সংগঠন বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে সংগঠনের পক্ষ থেকে এ অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহা. শিপলু জামানসহ অন্য নেতা ও সদস্যরা।

আরো পড়ুন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে শিক্ষক-সরকারি কর্মকর্তাদের হয়রানি

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন বন্যার্তদের সহায়তায় দিয়েছেন। সে হিসাবে প্রায় ৩৩ লাখ ৮৩ হাজার ৩৯৩ টাকার চেক দিয়েছেন তারা।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬