বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়াবেন নতুন খতিব

৩০ আগস্ট ২০২৪, ০৯:০৩ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান

মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান © টিডিসি ফটো

জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তার অনুপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খানকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। তিনি বলেন, ‌‘খতিব আসতেছে না। তাই সাময়িকভাবে জুমার নামাজ পড়ানোর জন্য ওয়ালীয়ুর রহমান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। খতিব পালিয়ে আছে আমরা কী করব? সে কেন পালিয়েছে আমরা জানি না? আমরা তাকে শোকজও দিয়ে রেখেছি। আমরা তো নামাজ বন্ধ রাখতে পারবো না। তাই একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

জানা গেছে, ২০১৮ সালের ৪ নভেম্বর এক মাহফিলে’ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে দিয়েছিলেন হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। তবে দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরি…
  • ২০ এপ্রিল ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬