রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

৩০ আগস্ট ২০২৪, ১২:৩৩ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
দায়িত্বরত পুলিশ সদস্যরা

দায়িত্বরত পুলিশ সদস্যরা © ফাইল ফটো

প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শুক্রবার (৩০ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট এবং মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশের এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। নতুন করে এসব এলাকায় নিষেধাজ্ঞা দেওয়া হলো।

আসামে বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান, প্রাণ হারালেন ২ পাইলট
  • ০৬ মার্চ ২০২৬
বিডার সাবেক নির্বাহী সদস্যের ৪০ কোটি টাকার মানিলন্ডারিং, সি…
  • ০৬ মার্চ ২০২৬
রুয়েটে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১৫৫ আসন, তৃতীয় পর…
  • ০৬ মার্চ ২০২৬
নেপালে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছেন গণঅভ্যুত্থা…
  • ০৬ মার্চ ২০২৬
হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ বাপ্পির আয়-ব্যয়-সম্পদের অসঙ্গতি…
  • ০৬ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে এক সপ্তাহে নিহত ২০০ শিশু
  • ০৬ মার্চ ২০২৬