সাবেক প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ব্যাংক হিসাব জব্দ

২৯ আগস্ট ২০২৪, ০৯:০৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
ওবায়দুল হাসান ও এ এম আমিন উদ্দিন

ওবায়দুল হাসান ও এ এম আমিন উদ্দিন © সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

হিসাব জব্দকৃতদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব অ্যাকাউন্টের  লেনদেন বন্ধেরও নির্দেশ দেওয়া হয় এতে। আগামী ৩০ দিন স্থগিত হওয়া হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকার কথা বলা হয়েছে ওই নির্দেশনায়। এ ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিটের নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব স্থগিত করা ব্যক্তিদের সব তথ্য ও দলিল আগামী  ২৯ আগস্ট থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬