এনআইডি সংশোধন নিয়ে যে নির্দেশনা নির্বাচন কমিশনের

২৯ আগস্ট ২০২৪, ০৫:৪৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
এনআইডি সংশোধন নিয়ে যে নির্দেশনা নির্বাচন কমিশনের

এনআইডি সংশোধন নিয়ে যে নির্দেশনা নির্বাচন কমিশনের © সংগৃহীত

মাঠপর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ৪৭ হাজার ৮০৩টি আবেদন অনিষ্পন্ন অবস্থায় বিভিন্ন দপ্তরে পড়ে রয়েছে। এগুলো ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির এনআইডি শাখার পরিচালক মো. ফরহাদ হোসেন।

এতে বলা হয়েছে, ‘ক’ ক্যাটাগরির ৩০ হাজার ৩৮৬টি আবেদন ‘সেন্ট ব্যাক টু সিটিজেন’ এবং ১৭ হাজার ৪৩৭টি আবেদন ‘অ্যাডিশনার ডকুমেন্ট রিকুয়ার্ড’ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এসব আবেদন ২০১১ সাল এবং তৎপরবর্তী দীর্ঘ সময় যাবৎ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। তাই আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ‘ক’ ক্যাটাগরির ‘সেন্ট ব্যাক টু সিটিজেন’ এবং ‘অ্যাডিশনার ডকুমেন্ট রিকুয়ার্ড’এ অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬