ড. ইউনূসকে ফোন করে শুভেচ্ছা জানালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

২৯ আগস্ট ২০২৪, ১২:১২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ইউএই প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ইউএই প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। এ সময় দুই নেতা কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

আরো পড়ুন: প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র মোহাজেরানি

ড. ইউনূস অভিনন্দন জানানোর জন্য ইউএই’র প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি উপসাগরীয় দেশটিকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য তার নেতৃত্বের প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস প্রাকৃতিক দুর্যোগের সময় বাংলাদেশের পাশের দাঁড়ানোর জন্য ইউএই ভালো বন্ধু বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশটিতে বাংলাদেশের লাখ লাখ মানুষ রয়েছে। তারা বাংলাদেশের রেমিটেন্সের গুরুত্বপূর্ণ উৎস।

জাকসুর উদ্যোগে ঈদের ছুটিতে ৪ জেলায় বাসের ব্যবস্থা
  • ০৭ মার্চ ২০২৬
এবার ছাত্রীদের জন্য জাবি শিবিরের বিশেষ আয়োজন, ফের দুর্ভোগ …
  • ০৭ মার্চ ২০২৬
ঢাবি সাংবাদিক সমিতির ইফতারে এক ছাদের নিচে সকল ছাত্রসংগঠন
  • ০৬ মার্চ ২০২৬
৩৫ বছর আগে ছাত্রলীগের হাতে নিহত শিক্ষার্থীর স্মরণে ফুড প্যা…
  • ০৬ মার্চ ২০২৬
শের-ই-বাংলা মেডিকেলে রমাদান সেমিনার ও কুরআন বিতরণ
  • ০৬ মার্চ ২০২৬
আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ প…
  • ০৬ মার্চ ২০২৬