ফের রিমান্ডে সালমান-আনিসুল-সাদেক খান ও মেজর জিয়া

২৯ আগস্ট ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:১৯ AM
সালমান এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও জিয়াউল আহসান

সালমান এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও জিয়াউল আহসান © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুমন সিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়া, রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত রিমান্ডের আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতিস্মরণী রাস্তার ওপর গুলিতে নিহত হন মো. সুমন সিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।

অপরদিকে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিলে অংশ নিয়ে গুলিতে মারা যান রুবেল। এ ঘটনায় ২২ আগস্ট রাতে আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

ট্যাগ: আদালত
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬